দূর্গা পূজা সম্পর্কে জানুন
দুর্গাপূজা বাংলাদেশসহ ভারত বর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ৷বছরে দুবার দুর্গা উৎসবের মহালয়া উদযাপনের মাধ্যমে দেবী দুর্গার আগমনী ঘোষিত হয় ৷আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে প্রতিমা স্থাপন করে শারদীয় দুর্গোৎসব শুরু হয় এবং পাঁচ দিনব্যাপী চলতে থাকে৷ দশমী পূজার মাধ্যমে শারদীয় উৎসবের সমাপ্তি ঘটে ৷কোন কোন স্থানে আশ্বিন মাস শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে দুর্গাপূজা শুরু করা হয় ৷তবে ষষ্ঠী তিথি থে কে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু করার রীতি অধিক অনুসৃত৷ রীতি অনুসারে দুর্গাপূজার সময় কে শ্রেণীবিভাগ করা হয় প্রথম দিন দুর্গা ষষ্ঠী বোধন আমন্ত্রণ ও অধিবাস৷ দ্বিতীয় দিন মহাসপ্তমী পুজা নবপত্রিকা প্রবেশ ও স্থাপন সপ্তমী বিহিত পূজা৷ তৃতীয় দিন মহা অষ্টমী পূজা সন্ধি পূজা কুমারী পূজা চতুর্থ দিন নবমী বিহিত পূজা ৷পঞ্চম দিন দশমী পূজা বিসর্জন এবং বিজয়া দশমী ৷বৃহৎ নন্দিকেশ্বর পুরান ,দেবী পুরান ও কালিকা পুরাণ এ দূর্গা পূজার পদ্ধতি বর্ণনা করা হয়েছে ৷দুর্গাপূজায় বহু উপকরণ ব্যবহার করা হয়
ষষ্ঠী পূজা---
মহালায়া অমাবস্যার পরে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজার আয়োজন এর মাধ্যমে দুর্গাপূজা শুরু হয় সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার জন্য নিজেকে উৎসর্গ করার সংকল্প করা হয় ৷সন্ধ্যা কালে বোধন তারপর অধিবাস ও আমন্ত্রণ অনুষ্ঠিত হয়
সপ্তমী পূজা----
ষষ্ঠীর পর আসছে মহাসপ্তমী ৷এ তিথিতে অনুষ্ঠিত হয় সপ্তমী বিহিত পূজা ৷মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গা সহ সকল প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়৷ নানা উপকরণে ফুল বেলপাতা নৈবদ্য বস্ত্র সাজিয়ে দেবীকে পূজা করা হয়৷ এ দিনের পূজায় নবপত্রিকা প্রতিষ্ঠিত হয়৷ নব পত্রিকা মূলত ৯ টি গাছের সমাহার এগুলো হলো কলা ধান ডালিম মান কচু হলুদ বেল অশোক এবং জয়ন্তী ৷একটি কলাগাছের সঙ্গে অন্য গাছের চারা বেঁধে দেয়া হয় তারপর একটি শাড়ি কাপড় পরানো হয় একে বলা হয় কলা বউ৷ নবপত্রিকা মধ্যে দেবী দুর্গা ৯ টি নামে অধিষ্ঠিত৷ মূলত নবপত্রিকা পূজার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন দায়ী বৃক্ষ কে পূজা করি৷
বৃক্ষ কে সংরক্ষন করি ৷আর এই বৃক্ষের মধ্যে আছে ঈশ্বরের শক্তি দেবীর শক্তি ৷নবপত্রিকার মধ্য দিয়ে আমরা দেবী দুর্গার পূজা করি৷ দেবী দুর্গাকে নির্দিষ্ট প্রণাম মন্ত্রতে প্রণাম করা হয়৷
প্রণাম মন্ত্র---
ওঁ সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে
শরণ্যে ত্র্যম্বক গৌরি নারায়ণি নমোহস্ত তে
বাংলা অর্থ--হে দেবী সর্বমঙ্গলা শিবি সর্বার্থসাধিকা শরণযোগ্যা গৌরি ত্রিনয়না নারায়ণি তোমাকে নমষ্কার৷
প্রনাম মন্ত্রের শিক্ষা--
দেবী দুর্গা বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে থাকেন এবং আমাদের মঙ্গল নিশ্চিত করেন ৷তাই তিনি সর্ব মঙ্গলা তিনি শিবা ৷অর্থাৎ মঙ্গলময় শিবের শক্তি বলে তিনি শিবা ৷তিনি সকল প্রার্থনা পূরণ করেন ৷তার অসাধ্য কিছুই নেই ৷তিনি সরন্য তিনি গৌরী তার কাছে শক্তি প্রার্থনা করে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো এবং নিজের ও সমাজের জন্য মঙ্গল জনক কাজ করব ৷দূর্গা পূজার প্রণাম মন্ত্র আমাদের এই শিক্ষা দেয়
দূর্গা পূজা সম্পর্কে জানুন
Reviewed by King
on
February 06, 2019
Rating:
No comments: