দূর্গা পূজা পর্ব-১
শারদীয় দূর্গা উৎসব এ অষ্টমী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা ৷এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে বিজয় লাভ করেছিলেন ৷এই পূজা দিন ভক্তবৃন্দ বিধি সম্মতভাবে অষ্টমী পূজা করে দেবী দুর্গার প্রার্থনা করেন ৷পূজার শেষে দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করে৷
কুমারী পূজা----
অষ্টমী পূজার দিন কুমারী পূজা করা হয়৷ আমাদের দেশে কেবল রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয় ৷পশ্চিমবঙ্গে প্রধানত রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয় ৷নারীকে মাতৃরূপে ঈশ্বরী হিন্দু সাধনা পূজার একটা বড় দিক ৷কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার পূজা করা হয়৷ কুমারী পূজায় নারীর প্রতি সম্মান প্রদর্শন করা হয় ৷এর মধ্য দিয়ে নারীর প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়৷ এভাবে পারিবারিক ও সমাজ জীবনে প্রভাব কল্যাণ সাধিত হয়৷
নবমী ও দশমী পূজা
নবমী তিথিতে দেবী দুর্গার নবমী বিহিত পূজা করা হয় ৷অষ্টমী ও নবমী তিথির সন্ধির সময় বিশেষভাবে সন্ধি পূজা অনুষ্ঠিত হয় ৷সন্ধি পূজা 108 টি মাটির প্রদীপ প্রজ্জ্বলন করে দেবীর পূজা করা হয় ৷দেবী দুর্গাকে বিভিন্ন ধরনের উপকরণ ভোগ নিবেদন করা হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় ৷দশমী তিথিতে পূজা বিধি অনুসারে দেবী দুর্গা দশমী বিহিত পূজা করা হয়৷ দশমীর দিন দেবী দুর্গার প্রতিমা বিসর্জন হয়৷ পূজার দশমী কে বলা হয় বিজয়া দশমী ৷দেবী দুর্গা যেন ঘরের মেয়ে তিনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন চার দিন থেকে, তার ছেলে মেয়েদের নিয়ে কৈলাস ভবনে যাত্রা করেন ৷দুর্গা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি ঘটে ৷দেবী দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমী ৷বিজয়া দশমী কে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান ও আচার পালন করা হয় ৷বিজয়া দশমীর অনুষ্ঠান ও প্রধান প্রধান আচারের মধ্যে আছে দেবীকে সিঁদুর পড়ানো মিষ্টিমুখ করানো এবং বিদায় সম্ভাষণ জানানো ৷ সদবা নারীরা একে-অন্যের কপালে সিঁদুর পড়ানো ও দীর্ঘায়ু কামনা করেন আলিঙ্গন করা এবং মিষ্টি মুখ এর মাধ্যমে একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেন৷ আনুষ্ঠানিকতার সঙ্গে কাসর ঢোল সানাই ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে দেবীর প্রতিমা বিসর্জন করা হয়৷ বাড়িতে ফিরে ছেলে মেয়ে ও পাড়া পড়শী দের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধান দূর্বা দিয়ে দীর্ঘায়ু কামনা করা হয় ৷আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মধ্যে নতুন জামা-কাপড় বা অর্থ উপহার প্রদান করা হয় ৷বিসর্জনের দিন বা পরের দিন কোন কোন অঞ্চলে মেলা অনুষ্ঠিত হয়৷ মহিষাসুর কে বদ করার মধ্য দিয়ে বিজয় উৎসব পালিত হয় সুতরাং এই দশমী বিজয়ের দিন। অন্যায় কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠার দিন ৷দেবী দুর্গা দেবতাদের সম্মিলিত শক্তির প্রকাশ তাই দুর্গাপূজা ঐক্য এর প্রতীক ৷বিজয়া দশমী পারিবারিক ও সামাজিক জীবন থেকে সকল প্রকার অশুভ শক্তিকে দূর করতে পারে৷ পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার প্রেরণা দান করে৷
দূর্গা পূজা পর্ব-১
Reviewed by King
on
February 06, 2019
Rating:
Reviewed by King
on
February 06, 2019
Rating:

No comments: