কালী মন্ত্র ও পরিচয়

দেবী কালীর পরিচয় দেবী কালী দুর্গা দেবীর মত শক্তির দেবী ৷অসুর বিনাশে ভয়ংকরী ৷পৃথিবীর সকল অন্যায় অত্যাচার দূর করার জন্য দেবী কালী অশুভ শক্তিকে ধ্বংস করেন ৷কালী ভগবান শিবের সহধর্মিনী এবং বিশেষ শক্তি ৷তিনি কাল ও মৃত্যুর দেবী রূপে আত্মপ্রকাশ করার কারণে তাকে শ্মশান কালী হিসেবে আখ্যায়িত করা হয় ৷এছাড়া দেবী কালীর অনেক নাম রয়েছে যেমন ভদ্রকালী দক্ষিণা কালী মা তারা শ্যামা মহাকালী ইত্যাদি৷ দেবী কালী শিবের শক্তি রূপে আবির্ভূত হয়েছিলেন ৷হিন্দু পুরাণ অনুসারে কালী দেবীর নানা বর্ণনা আছে ৷মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ আছে তিনি বিভিন্ন রূপে অসুরদের ধ্বংস করে স্বর্গের দেবতাদের রক্ষা করেন ৷ইন্দ্র সহ সকল দেবতা শুম্ভ-নিশুম্ভ নামক অসুরের হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য দেবী অম্বিকার কাছে প্রার্থনা করেন তারপর দেবী অম্বিকা রচিত হলেন৷ তখন দুই রূপ হল তার -অম্বিকা ও কালিকা ৷তখন কালি শুম্ভ নিশুম্ভ এর অনুচর চন্ড ও মুন্ডাকে বধ করেন। এই কারণে তার আর এক নাম হয় চামুন্ডা ৷কালী পূজা সাধারণত অমাবস্যার রাতে করা হয়৷ কালী পুজা দুর্গা পূজার পর কার্তিক অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ৷পূজার দিন সন্ধ্যায় দীপাবলীর আয়োজন করা হয় ৷যা দেয়ালি নামে পরিচিত ৷বিভিন্ন ধরনের মহামারী যেমন বসন্ত কলেরা রোগের প্রাদুর্ভাব ,ঝড় ,বন্যা খরা ইত্যাদি সময়ে রক্ষা কালী পূজা করা হয়৷ কালী পূজার পদ্ধতি--- দূর্গা পূজার মতো কালী পূজাও গৃহে বা মন্ডপে প্রতিমা নির্মাণ করে সম্পন্ন করা হয় দেবীর চক্ষু দান ও প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে৷ কালি পূজা শুরু হয় দেবী কালীকে পূজা আরতি ধ্যান প্রভৃতি কর্ম সম্পাদন করে ৷অবশেষে প্রণাম করা হয়৷ কালী পূজার ধ্যান--- ওঁ শবারূঢ়াং মহাভীমাং ঘোর-দংষ্ট্রাবরপ্রদাম৷ হাস্যযুক্তাং ত্রিনেত্রাঞ্চ কপালকর্ত্তৃকাকরাম৷৷ মুক্তকেশিং লোলজিহ্বাং পিবন্তীং রুধিরং মুহুঃ চর্তুবাহুযুতাং দেবীং বরাভয়াকরাংস্মরেৎ ৷৷ সরলার্থ --দেবী কালী সব শবারুঢ়া ,ভিমা ভয়ংকরী তিনি ত্রিনয়নী ভয়ানক তার দাঁত লোল জিব্বা তার ,তিনি মুক্তকেশী ,হাতে নরকপাল ও কতৃর্কা, অপর দুই হাতে বর ও অভয় মুদ্রা৷দেবী আবার হাস্যময়ী৷ এখানে কোমল ও কঠোর রূপে দেবী কালীর রূপ বর্ণিত হয়েছে দেবী কালী অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করেন ৷তিনি তার ভক্তদের কল্যাণে নিয়োজিত৷ তার কাছ থেকে আমরা মঙ্গল সাধনা করার শিক্ষা পাই ৷দেবী কালী কাছ থেকে আমরা অন্যায়ের কাছে কঠোর, সহজ এর কাছে কোমল হওয়ার শিক্ষা পাই ৷অন্যায়ের কাছে দেবী রাগী, ভয়ংকরী ৷ভক্তের কাছে স্নেহময়ী জননী৷
কালী মন্ত্র ও পরিচয় কালী মন্ত্র ও পরিচয় Reviewed by King on February 06, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.